EB Jahidul
Jahidul Islam Jewel (জাহিদুল ইসলাম জুয়েল)
Founder & Designer — Noorgrap
Every success story has a beginning. My story started not in a glamorous big city or a modern studio, but from a humble village in Bangladesh. Bringing stories to life through design from a small village to an international platform is my passion and dedication.
প্রতিটি সফলতার পেছনে একটি গল্প থাকে। আমার গল্পটাও তেমনই। কোনো বড় শহরের ঝলমলে পরিবেশ থেকে নয়, কোনো আধুনিক স্টুডিও থেকেও নয়, বরং বাংলাদেশের একটি ছোট গ্রামের সাধারণ পরিবেশ থেকেই আমার পথচলার শুরু। গ্রাম থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিজাইনের মাধ্যমে গল্প ফুটিয়ে তোলাই আমার জীবন ও সাধনা।
My Story & Journey
Full Biography
আমার গল্প ও পথচলা
জীবনকাহিনি ও অভিজ্ঞতা
1. Early Curiosity & Discovery (2011)
In early 2011, while my peers were busy with standard routines, my curiosity was focused on computers and technology. My professional journey began by learning mobile servicing from a senior brother. The shop where I trained also had a small photo studio. Working alongside mobile repair, image editing opened up a whole new realm of creativity for me. Back then, computer screens were my biggest classroom.
১. সূচনা ও কৌতূহল (২০১১)
২০১১ সালের শুরুতে, যখন আমার সমবয়সীরা সাধারণ জীবন নিয়ে ব্যস্ত ছিল, তখন আমার কৌতূহল ছিল কম্পিউটার ও প্রযুক্তিকে ঘিরে। এক বড় ভাইয়ের কাছ থেকে মোবাইল সার্ভিসিং শেখার মাধ্যমে আমার প্রথম পেশাগত যাত্রা শুরু হয়। যে দোকানে কাজ শিখতাম, সেখানে একটি ছোট ফটো স্টুডিও ছিল। মোবাইল মেরামতের পাশাপাশি ছবি সম্পাদনার কাজ আমাকে সৃজনশীলতার এক নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন বইয়ের পাতার চেয়ে কম্পিউটারের পর্দাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষালয়।
2. Web Design, Photography & Pivot
A few years later, I developed an interest in web design. At that time, high-speed internet was unavailable in our rural area. I learned about Wapka.mobi through an expatriate brother and created my first website there, selling small sites for 100–200 BDT. Later, I pursued photography, but eventually pivoted fully into visual editing, color composition, and graphic design to align with my core values.
২. ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি ও নতুন দিক নির্দেশনা
কিছু বছর পর ওয়েব ডিজাইনের প্রতি আগ্রহ তৈরি হয়। তখন আমাদের এলাকায় দ্রুতগতির ইন্টারনেট ছিল না, শেখার সুযোগও ছিল সীমিত। এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে Wapka.mobi সম্পর্কে জানতে পারি এবং নিজের প্রথম ওয়েবসাইট তৈরি করি। মাত্র ১০০ থেকে ২০০ টাকায় ছোট ছোট ওয়েবসাইট বিক্রি করতাম। এরপর ফটোগ্রাফি শুরু করলেও পরবর্তীতে নিজের মূল্যবোধের সাথে মিল রেখে ফটো এডিটিং, রঙের ব্যবহার ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এর দিকে পুরোপুরি মনোযোগ নিই।
3. Sylhet City & Career Commitment (2017)
In 2017, working in Sylhet city for six months made me realize that Graphic Design was my true identity and future path. I committed fully to this profession, constantly sharpening my skills through real-world challenges.
৩. সিলেট শহর ও গ্রাফিক ডিজাইনে পূর্ণ আত্মনিয়োগ (২০১৭)
২০১৭ সালে এক পরিচিত বড় ভাইয়ের আহ্বানে সিলেট শহরে কাজ করার সুযোগ পাই। সেখানে প্রায় ছয় মাস কাজ করার পর উপলব্ধি করি, গ্রাফিক ডিজাইনই আমার প্রকৃত পরিচয় এবং ভবিষ্যতের পথ। এরপর থেকে পুরোপুরি এই পেশাকেই নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিই এবং প্রতিনিয়ত নিজেকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করতে থাকি।
4. Entrepreneurship (reTech Media -> Noor IT -> Noortech)
In 2019, I launched "reTech Media" in my village. As client trust grew, it evolved into "Noor IT" to represent higher standards, and expanded into Sylhet city as "Noortech" to serve local and global clients.
৪. উদ্যোক্তা জীবন (reTech Media থেকে Noor IT ও Noortech)
২০১৯ সালে নিজের গ্রামে reTech Media প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নতুন যাত্রা শুরু করি। পরবর্তীতে Noor IT এবং সিলেটে Noortech প্রতিষ্ঠার মাধ্যমে কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পায় এবং দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।
5. The Founding of Noorgrap
Realizing my primary core strength lies in Creative Branding and Graphic Design, I founded Noorgrap. Today, Noorgrap represents my experience, vision, and dedication to delivering world-class brand identities.
৫. Noorgrap-এর আত্মপ্রকাশ ও আজকের অবস্থান
সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করি, আমার মূল শক্তি প্রযুক্তি নয়, বরং Creative Branding এবং Graphic Design। সেই ভাবনা ও অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠা করি আমার বর্তমান ব্র্যান্ড Noorgrap। আজ Noorgrap শুধু একটি কাজের জায়গা নয়, এটি আমার স্বপ্ন ও সৃজনশীলতার প্রতীক।
Key Milestones
Journey At A Glance
মাইলফলকসমূহ
এক নজরে আমার পথচলা
First Step & Photo Studio
Mobile servicing & basic photo editing in a local shop.
সূচনা ও ফটো স্টুডিও
মোবাইল সার্ভিসিং ও ফটো এডিটিংয়ের মাধ্যমে প্রথম পদার্পণ।
Web Design & Self Learning
Built early mobile websites on Wapka.mobi with slow internet.
ওয়েব ডিজাইন ও অভিজ্ঞতা
সীমিত ইন্টারনেটে Wapka প্ল্যাটফর্মে সাইট তৈরি ও শেখার অধ্যায়।
Sylhet City & Graphic Design
Moved to Sylhet and committed fully to professional Graphic Design.
সিলেট শহর ও গ্রাফিক ডিজাইন
সিলেটে কাজের সুযোগ পাওয়া ও গ্রাফিক ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া।
Entrepreneurship (reTech / Noor IT)
Established local studio in village, later expanding to Noor IT & Noortech.
উদ্যোক্তা হিসেবে যাত্রা
গ্রামে reTech Media থেকে শুরু করে Noor IT ও সিলেটে Noortech প্রতিষ্ঠা।
Founding Noorgrap
Focused brand identity design studio serving global & local clients.
Noorgrap প্রতিষ্ঠা
Creative Branding ও Graphic Design কেন্দ্রিক আন্তর্জাতিকমানের ব্র্যান্ড Noorgrap।
Expertise & Services
What I Do Best
বিশেষজ্ঞতা ও সেবাসমূহ
আমার প্রধান সেবাসমূহ
Brand Identity
Crafting complete visual representations to make brands distinct and impactful.
ব্র্যান্ড আইডেন্টিটি
একটি ব্র্যান্ডকে স্বতন্ত্র ও অনন্যভাবে উপস্থাপন করার জন্য পূর্ণাঙ্গ ভিজ্যুয়াল আইডেন্টিটি তৈরি।
Logo Design
Designing meaningful logos that capture the core values of businesses and startups.
লোগো ডিজাইন
ব্যবসা ও স্টার্টআপের মূল ভাবাবেগ ফুটিয়ে তুলে অর্থপূর্ণ লোগো তৈরি।
Packaging Design
Creating attractive and premium product packaging & labels for modern markets.
প্যাকেজিং ডিজাইন
আধুনিক বাজারের উপযোগী আকর্ষণীয় প্রোডাক্ট প্যাকেজিং ও লেবেল ডিজাইন।
Print & Typography
Brochures, flyers, banners, and typography solutions tailored for print excellence.
প্রিন্ট ও টাইপোগ্রাফি
ব্রোশিওর, ফ্লায়ার, ব্যানার এবং নিখুঁত টাইপোগ্রাফি সলিউশন।
Social Media Design
Eye-catching digital banners, campaign creative, and social content art.
সোশ্যাল মিডিয়া ডিজাইন
সোশ্যাল মিডিয়া পোস্ট, ডিজিটাল ক্যাম্পেইন ও ব্র্যান্ড ক্রিয়েটিভস।
Visual Storytelling
Creating emotional connections between brands and audiences through graphics.
ভিজ্যুয়াল স্টোরিটেলিং
গ্রাফিকসের মাধ্যমে ব্র্যান্ড এবং দর্শকের মাঝে একটি আত্মিক সম্পর্ক গড়ে তোলা।
"To me, design is not just a combination of colors, fonts, and layouts. A good design builds a brand's identity, earns trust, and gives visual form to a story."
"আমার কাছে ডিজাইন শুধু রঙ, ফন্ট আর লেআউটের সমন্বয় নয়। একটি ভালো ডিজাইন একটি ব্র্যান্ডের পরিচয় গড়ে তোলে, মানুষের বিশ্বাস অর্জন করে এবং একটি গল্পকে দৃশ্যমান রূপ দেয়।"